ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

প্রাথমিকভাবে চূড়ান্ত নতুন ১২ দলের নিবন্ধন

প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য আবেদন করা ১২টি নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর।

দলগুলো হলো- নাগরিক ঐক্য, সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএলডিপি, বিএনএম, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রাটিক পার্টি।

তিনি বলেন, নিবন্ধনের নতুন ১২টি রাজনৈতিক দলকে প্রাথমিক বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। এসব দলের বিষয়ে অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ে তদন্তে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত শেষে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন চালুর পর বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। দলীয় প্রার্থীর বাইরে অন্যদের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়। নতুন কোনও দলকে নিবন্ধন পেতে হলে শেষ শর্তটিই পূরণ করতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রাথমিকভাবে চূড়ান্ত নতুন ১২ দলের নিবন্ধন

আপডেট টাইম : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩