ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যমুনা থেকে বের হলেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি যমুনায় পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।

এরমধ্য দিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।

সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করেন। পরে ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

এই দীর্ঘ সময় তাদের মধ্যকার আলোচনা বিষয়ে বিএনপি কিংবা সরকারের প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত কিছু জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যমুনা থেকে বের হলেন তারেক রহমান

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬