ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ভারতের রাষ্ট্রপতির সাথে বিমান ও পর্যটনমন্ত্রীর সাক্ষাৎ

বাঙালী কণ্ঠ নিউজঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, বাংলাদেশে ছোট বড় প্রায় ৫০০ বুদ্ধিস্ট স্থাপনা আছে এবং বৌদ্ধধর্মের অন্যতম দীক্ষাগুরু অতীশ দীপংকরের জন্মস্থানও বাংলাদেশে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন ’চর্যাপদ’ হল বৌদ্ধধর্মের সাধকদের কথামালা। শনিবার বিকেলে নয়াদিল্লী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পর্কোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন, উপমহাদেশে পর্যটনের বিকাশে রিলিজিয়াস ট্যুরিজম একটি অন্যতম অনুষঙ্গ হতে পারে। আর এ ক্ষেত্রে একসময়ে উপমহাদেশে প্রবলভাবে বিরজমান বৌদ্ধ ধর্মীয় হেরিটেইজ সাইটগুলো অন্যতম ট্যুরিস্ট সাইট হতে পারে।

রোববার বিকেলে বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক বুদ্ধিস্ট সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে মন্ত্রী সেখানে অবস্থান করছেন। ২৩ আগস্ট শুরু হওয়া এ সম্মেলন রবিবার শেষ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ভারতের রাষ্ট্রপতির সাথে বিমান ও পর্যটনমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮