ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় দিবসে প্রেক্ষাগৃহে বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে সংস্কার নিয়ে সন্তুষ্ট ৪১% মানুষ, অসন্তুষ্ট ৩৭% মা-মেয়ে হত্যা বোরকা পরে ঢোকেন গৃহকর্মী, বের হন স্কুল ড্রেসে ঘড়ি বাঁ হাতে পরেন কেন, ডান হাতে পরলে কী হয় গবেষণার ফলাফল প্রকাশ অনলাইন প্লাটফর্মে শিশুরা মারাত্মক ঝুঁকিতে, ফেসবুক বেশি অনিরাপদ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অগ্রহায়ণে আল্লাহর রহমত : রিজিক, কৃতজ্ঞতা ও কৃষকের ঈমানি হাসি হাদিসের কথা হাশরের মাঠে আরশের ছায়া পাবেন যারা আমিরুলের হ্যাটট্রিকে হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করা দলের মুখোশ উন্মেচিত হয়েছে

দুর্গাপুজায় কোন ধরণের জঙ্গি হামলার হুমকি নেই

সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজায় কোন ধরণের জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপগুলোতে পূজার প্রস্তুতি দেখে আমি সন্তুষ্ট।

রাজধানীর প্রতিটি পূজামণ্ডপ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে। এছাড়া হুমকি না থাকলেও পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর ২২৬টি পূজামণ্ডপের মধ্যে ৮৮টিতে অতি গুরুত্বপূর্ণ চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা দেবে ডিএমপি। এ সময় তিনি বলেন, মণ্ডপে কোনো ধরনের ব্যাগ বহন থেকে পুণ্যার্থীদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

আগামী শুক্রবার ষষ্ঠির মধ্য দিয়ে ৫দিন ব্যাপী শারদীয় উৎসব শুরু হতে যাচ্ছে। সারাদেশে এবার ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। গতবছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে প্রেক্ষাগৃহে বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সিনেমা দেখানো হবে

দুর্গাপুজায় কোন ধরণের জঙ্গি হামলার হুমকি নেই

আপডেট টাইম : ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬