ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ইতিহাস জানলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন দুই জাদুঘর বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা

ওমরাহ পালনে ১০টি নতুন নিয়ম

পবিত্র ওমরাহ পালন  করতে সারা বিশ্বের কোটি কোটি মুসলমানরা সৌদি আরব যান। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থা নিয়ে নানা জটিলতা ও বিভ্রান্তি প্রায়শই দেখা যায়। অনেকে ট্রাভেল এজেন্টদের উপর নির্ভর করতেন, আবার কেউ কেউ টুরিস্ট ভিসা ব্যবহার করেও ওমরাহ সম্পন্ন করার চেষ্টা করতেন।

সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এবার ওমরাহ অপারেটররা জানিয়েছেন, সৌদি আরব ভ্রমণ ও ওমরাহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। ভিসা, হোটেল, পরিবহনসহ সবকিছু এখন সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এতে ভ্রমণ হবে স্বচ্ছ ও সংগঠিত। তবে নিয়ম ভাঙলে শাস্তিও হবে কঠোর।

সফরে যাওয়ার আগে প্রতিটি হাজির জানা উচিত ১০টি নতুন নিয়ম:

১. ভিসা আবেদনকালে হোটেল বুকিং বাধ্যতামূলক

ভিসার সঙ্গে হোটেল বুক করতে হবে। মাসার নামক আ্যপে সিস্টেম বা নুসুক অ্যাপে অনুমোদিত হোটেল থেকে বুকিং করতে হবে। যারা আত্মীয়ের বাসায় থাকবেন, তাদের ঠিকানার তথ্যও ভিসায় যুক্ত করতে হবে।

২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি দিতে হবে

আত্মীয়ের বাসায় থাকলে স্বাগতিকের ইউনিফায়েড সৌদি আইডি ভিসার সঙ্গে নিবন্ধন করতে হবে। সফরের সময়সূচি বদলালে বা পিছিয়ে গেলে সেটিও হালনাগাদ করতে হবে।

৩. টুরিস্ট ভিসায় ওমরাহ নয়

এখন থেকে টুরিস্ট ভিসায় ওমরাহ করা যাবে না। এভাবে গেলে মদিনার রিয়াজুল জান্নাহয় প্রবেশ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে।

৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক

সব হাজিকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে। ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্যাকেজ বুক করলেই কেবল অনুমতি মিলবে।

৫. সফরসূচি কঠোরভাবে মানতে হবে

ভিসার সময় সফরের পূর্ণাঙ্গ সূচি আপলোড করতে হবে। একবার ঠিক হয়ে গেলে তা পরিবর্তন বা পিছানো যাবে না। সময়ের অতিরিক্ত অবস্থান করলে জরিমানা গুণতে হবে।

৬. কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেনভুক্ত দেশের ভিসাধারী বা সেখানকার বাসিন্দারা সৌদিতে পৌঁছেই ভিসা পেতে পারেন। তবে শর্ত হলো তাদের আগে ওই দেশগুলো অন্তত একবার ভ্রমণ করতে হবে।

৭. এয়ারপোর্টে বুকিং যাচাই

সৌদিতে নামার পর বিমানবন্দরে কর্মকর্তারা হোটেল ও যাতায়াত বুকিং যাচাই করবেন। কোনো তথ্য না থাকলে হাজীদের যাত্রা বন্ধ হয়ে যেতে পারে কিংবা এজেন্টকে জরিমানা দিতে হবে।

৮. অনুমোদিত পরিবহন ব্যবহার বাধ্যতামূলক

শুধু নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। বিমানবন্দর থেকে যেকোন গাড়ি নিয়ে যাওয়া যাবে না।

৯. হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা

হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর চলাচল করে না। তাই রাতের পর নামলে বিকল্প অনুমোদিত পরিবহন আগেই বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা

অননুমোদিত ট্যাক্সি ব্যবহার, নির্ধারিত সময়ের বেশি থাকা এমন যেকোন নিয়ম ভাঙলে হাজিদের সঙ্গে এজেন্টদেরও জরিমানা দিতে হবে। জরিমানার পরিমাণ শুরু হবে ৭৫০ সৌদি রিয়াল থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ইতিহাস জানলেন মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন দুই জাদুঘর

ওমরাহ পালনে ১০টি নতুন নিয়ম

আপডেট টাইম : ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫