ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ৯০ টাকার তরমুজ ৬০ টাকা, তবুও মিলছে না ক্রেতা

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ২৪-এর শহিদ ও পঙ্গুদের নিয়ে কাজ করছে সরকার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ৭১ সালের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা শহিদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ে কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৪-এ যারা শহিদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ে দেখভাল করার দায়িত্ব ও কর্তব্য আমাদের এবং আমরা তা পালন করব। তাদের বিষয়ে আমরা খুবই আন্তরিক। এটা নিয়ে আমরা কাজ করছি এবং করব।

তিনি আরও বলেন, প্রত্যেকটি কমিটি গণতান্ত্রিক হোক এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলও গণতান্ত্রিকভাবে গঠিত হোক, নিশ্চয়ই আমরা সেটাই চাই। কিন্তু সেজন্য আমাকে সময় দিতে হবে। আমি এ নিয়ে কাজ করছি। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি চলছে এবং সফল পরিকল্পনা আছে। আশা করি আগামী পরিকল্পনামাফিক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করব।

মতবিনিময়কালে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইল সার্কিট হাউজে প্রবেশ করলে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট

মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ২৪-এর শহিদ ও পঙ্গুদের নিয়ে কাজ করছে সরকার

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে