ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

৭ ডিআইজি ও ২২ এসপিকে বদলি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে বড় রদবদল হয়েছে। পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭ জন ডিআইজি ও ২২ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. শফিকুল ইসলামকে মাস র‌্যাপিড ট্রানজিটে মেট্রোরেলে বদলি করা হয়েছে।

আরও একটি প্রজ্ঞাপনে নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদীতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারীতে, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁয়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুরে, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়ায়, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ান-১ এর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুরে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলায় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুরে বদলি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

৭ ডিআইজি ও ২২ এসপিকে বদলি

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩