ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

নিলামে বিক্রি হলো গান্ধী-সুভাষচন্দ্র-শরৎচন্দ্রের ব্যবহৃত সামগ্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ  গান্ধীজির স্মৃতি বিজরিত জিনিসগুলি যে নিলামে উঠবে তা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। সেইমতো এদিন নিলামে উঠেছিল সামগ্রীগুলি। ক্রেতা ‘কিংসলে হলে’র সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত স্থানীয় এক ব্যক্তি।

পেনসিলে আঁকা মহাত্মা গান্ধীর বিরল পোট্রেট নিলামে বিক্রি হল ৩২ হাজার ৫০০ পাউন্ডে। একইসঙ্গে সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর পরিবারকে তাঁর লেখা একগুচ্ছ চিঠিও বিক্রি হল ৩৭ হাজার ৫০০ পাউন্ডে।

লন্ডনে ‘সোদেবি’র নিলামে উঠেছিল এগুলি। নিলাম কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। অথচ, ছবি বা চিঠি এই বিপুল দামে বিক্রি হবে তা আশাই করেনি কর্তৃপক্ষ।

জানা গেছে, এই পোট্রেটটি এঁকেছিলেন বিশিষ্ট শিল্পী জন হেনরি। ১৯৩১ সালে লন্ডনে গোলটেবিল বৈঠকে যোগ দিতে এসেছিলেন গান্ধী। তখনই তাঁর এই স্কেচটি এঁকেছিলেন শিল্পী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নিলামে বিক্রি হলো গান্ধী-সুভাষচন্দ্র-শরৎচন্দ্রের ব্যবহৃত সামগ্রী

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭