ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন প্রয়োজনে রাজপথে নামবে সরকারবিরোধী জোট সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ভাইরাল চাকরির বয়স বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে : মন্ত্রিপরিষদ সচিব

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজ ৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তলিয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২১ মিনিট) এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪৫ জন।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ারা কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে অত্যন্ত গভীর। দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত ডুবন্ত বাস বা কোনো যাত্রীকে উদ্ধার করতে পারেনি।

এক সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিানিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিলো। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলো।

রাজীব নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকীরা এখনও নিখোঁজ।

উদ্ধারকাজে সকল দফতর ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কারও বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজ ৪৫

আপডেট টাইম : এক ঘন্টা আগে