ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে ওআইসি প্রতিনিধিদল

বাঙালী কণ্ঠ নিউজঃ ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে অবস্থানরত দেশগুলোর প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য গেছেন।

আজ শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার পৌঁছান ৭০ জনের এ প্রতিনিধিদল। কলাতলীর লংবিচ হোটেলে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) ও আন্তর্জাতিক সংস্থার বৈঠক করছে প্রতিনিধিরা।

পরে বেলা ১১টায় কুতুপালং ডি ব্লকে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। দুপুরে পুলিশলাইন মসজিদে জুমার নামাজ শেষে লংবিচ হোটেলে অবস্থান নেবে প্রতিনিধিদল। বেলা সাড়ে ৩টায় বিমানযোগে তারা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

ওআইসি প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এদিকে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’- এই স্লোগানে শনিবার (৫ মে) ঢাকায় শুরু হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। দু’দিনের ৪৫তম এ সম্মেলন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে অংশ নেবেন ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রের প্রায় ৪০ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এতে সব মিলিয়ে ৫৫০ জনের বেশি অতিথি অংশ নেবেন। সম্মেলনে গুরুত্ব পাবে রোহিঙ্গা সঙ্কট ও ফিলিস্তিন ইস্যু। রোহিঙ্গা সঙ্কট নিয়ে সম্মেলনের বিশেষ অধিবেশনে আলোচনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে ওআইসি প্রতিনিধিদল

আপডেট টাইম : ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮