ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ সকালে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রোহিঙ্গা ইস্যুতে প্যারিস গেছেন। ফ্রান্স পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের উদ্যোগে ‘International Conference on the Rohingya’s situation in Burma (Myanmar) and Bangladesh’ শীর্ষক সম্মেলনে অংশ নিতে আজ বুধবার সকালে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

১ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এ সময় স্পিকার রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।সফর শেষে ৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

আজ সকালে প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার

আপডেট টাইম : ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮