ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারমিন আক্তার (২৪) নামের এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। সোমবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শারমিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি জয়পুরহাটে। ঢাকার আবহাওয়াবিদ নাজমুল হোসেনের স্ত্রী শারমিন। শারমিন গত শুক্রবার জ্বর নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

শারমিনের ভগ্নিপতি আনিছুর রহমান জানান, রক্তের প্লাটিলেট না বাড়ায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শারমিনকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

শারমিনকে শনিবার রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে ৪টায় তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

এবার ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯