ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

শ্রদ্ধা আর ফুলে ফুলে ভরে উঠেছে বঙ্গবন্ধুর সমাধি

বাঙালী কণ্ঠ নিউজঃ এ যেন ফুলের পাহাড়। পাহাড় বললেও ভুল বলা হবে। যেন ভালবাস আর শ্রদ্ধার স্তুপ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকুণ্ঠ ভালবাসা। যাতে নেই কোন খাদ, শুধুই খাটি সোনা।  গোপালগঞ্জসহ আশপাশের জেলা আসা হাজার হাজার বঙ্গবন্ধু প্রেমী তাদের প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকে সমাধি সৌধ কমপ্লেক্সের আশেপাশে ভীড় করেন। অশ্রু সিক্ত নয়নে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানালেন বঙ্গবন্ধু প্রেমীরা।
জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ত্যাগের পর সর্বসাধরনের জন্য খুলে দেয়া হয় সমাধি সৌধের তিনটি গেট। এর কয়েক মূহূর্তের ভরে ওঠে বঙ্গবন্ধু প্রেমীদের। যেন বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো প্রবেশ করতে থাকে। যে যার মতো করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ৭৫’র ১৫ আগষ্ট ঘাতকদের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। বিভিন্ন সংগঠনের পক্ষেও বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুহুর্তের মধ্যে ফুলে ফুলে ভরে ওঠে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদী। জাতির এ শ্রেষ্ঠ সন্তানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে পেরে তারা খুশি। তাদের কাছে এ যেন অনেক বড় পাওয়া।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়াসহ পুরো গোপালগঞ্জ জুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। টুঙ্গিপাড়ার বাড়িতে বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে উড়ানো হয়েছে কালো পতাকা। কালো ব্যাচ ধারণ করেছেন বঙ্গবন্ধুপ্রেমীরা। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সীমানা মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধীস্থল পর্যন্ত পাঁচ শতাধিক কালো-কাপড়ে মোড়া তোরণ নির্মাণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা সদর, বিভিন্ন ইউনিযন ও গ্রামে গ্রামে কাঙালি ভোজের আয়োজন করা হয়। মাইকে বাজানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

শ্রদ্ধা আর ফুলে ফুলে ভরে উঠেছে বঙ্গবন্ধুর সমাধি

আপডেট টাইম : ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯