ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের মাধ্যমে চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তর অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বাহিনীর পক্ষ থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে এই প্রত্যয় জানানো হয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দপ্তরের পাশাপাশি সারা দেশে বাহিনীর রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন স্তরের অনৈতিক চর্চা, অপেশাদারি ও জবাবদিহিহীনতার সংস্কৃতি জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বৈষম্য তৈরি করে। সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর প্রধান কর্তব্য।’ তিনি আরো উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আনসার ও ভিডিপির প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে, যার ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে তৃণমূল পর্যায়ে। সকল নেতিবাচক প্রতিবন্ধকতা পেরিয়ে বাহিনীটি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সুসংহত অবস্থান তৈরি করছে বলেও তিনি জানান। দিবসটি উপলক্ষে দেশের প্রতিটি কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন প্রতিযোগিতা, আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা ও নতুন বাংলাদেশের রূপান্তরের অভিযাত্রা তুলে ধরে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান মহাপরিচালক। অনুষ্ঠানে বাহিনীর উপমহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাড়িতেই হবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কবিরাজি কাটলেট

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কাটলেট খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। ছোট থেকে বড় সবারই কমবেশি কাটলেট পছন্দ।

কাটলেটের স্বাদ নিতে ছুটে যেতে হয় রেস্টুরেন্টে। তবে সঠিক রেসিপি আর টিপস জানা থাকলে বাড়িতেই পাবেন রেস্টুরেন্টের স্বাদ।

ভাবছেন অনেক ঝামেলা? একদমই না! খুব সহজে আর ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে এ কাটলেট। আর প্রিয় মানুষকে খুশি করে দিন সন্ধ্যার নাস্তায় এ কাটলেট বানিয়ে।

তাহলে জেনে নিন রেসিপিটি-

উপকরণ : চিকেন কিমা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, চাট মশলা আধা চা চামচ, ব্রেড ক্রাম্ব ২ টেবিল চামচ, ডিম ৩টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ।

প্রণালী : চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনেপাতা, গরম মশলা, চাট মশলা, ব্রেড ক্রাম্ব, লবণ, গোলমরিচ একসঙ্গে ভালো করে মাখুন। এটি ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এবার এখান থেকে পছন্দমতো আকারে কাটলেট বানিয়ে নিন। কাটলেটের ওপরে ভালোভাবে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিন। অন্য একটি পাত্রে ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, পানি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন।

কড়াইতে তেল গরম করুন। ব্রেড ক্রাম্ব কোটেড কাটলেটগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিন। দুটো পিঠ ভালো করে ভাজুন। এবার ডিমের গোলাটা ধীরে ধীরে কাটলেটের ওপর ঢালুন। সঙ্গে সঙ্গে মিশ্রণটায় প্রচুর ফেনা তৈরি হবে। এর সঙ্গে সঙ্গেই ফ্রায়েড এগের ঝুরি দিয়ে কাটলেটটাকে মুড়ে নিন। পছন্দ মতো রং এলে কিচেন টিস্যুর ওপর নামিয়ে নিন।

পছন্দের সস আর সালাদের সঙ্গে গরম গরম পরিবশন করুন মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কবিরাজি কাটলেট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে

বাড়িতেই হবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কবিরাজি কাটলেট

আপডেট টাইম : ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০