ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোবাইল ফোনে কতদিন বাঁচে করোনা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস বিশ্বের ৮০ দেশে ছড়িয়ে পড়েছে এবং ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসের টিকা এখনও আবিষ্কৃত হয়নি। এই রোগ থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে- জানা ও প্রতেরোধ করা। তবে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা জারি করেছে।

আমার ব্যবহৃত মোবাইল থেকেও নাকি ছাড়াতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস নাকি ফোনে চার দিন বেঁচে থাকতে পারে।

করোনার সংক্রমণ থেকে বাঁচতে তা নিয়ে জোর প্রচার চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো সংস্থাও নানাভাবে প্রচার করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে।

এতে জানানো হয়েছে, মোবাইল ফোন যদি করোনাভাইরাসের সংস্পর্শে আসে, তবে তা চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই মোবাইলের মাধ্যমে এই ভাইরাসে সংক্রমণ থেকে বাঁচতে মোবাইল ফোন পরিষ্কার করতে হবে।

প্লাস্টিক বা স্টেইনলেস স্টিলে করোনাভাইরাস কয়েক দিন পর্যন্ত টিকে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাই ফোন ভালো করে পরিষ্কার করতে হবে নিয়মিত। এ ছাড়া হাত ধোয়ার ওপরও অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তারা।

ডব্লিউইএফ জানিয়েছে, ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কাচের মধ্যে সার্স ভাইরাস ৯৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সার্সও এক ধরনের করোনাভাইরাস।

সংবাদ সংস্থা এএফপি একটি টুইট করেছে। সেখানে দেখানো হয়েছে, ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনাভাইরাস এক থেকে ৯ দিন পর্যন্ত বেঁচে থাকে।

ডব্লিউইএফ দেখিয়েছেন কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে করোনা ছাড়াতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

মোবাইল ফোনে কতদিন বাঁচে করোনা

আপডেট টাইম : ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০