ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতে তৈরি হবে উড়ুক্কু গাড়ি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভারতে তৈরি করা হবে উড়ুক্কু গাড়ি। নেদারল্যান্ডসভিত্তিক উড়ুক্কু গাড়ি নির্মাতা পার্সোনাল এয়ারল্যান্ড ভেহিক্যাল (পিএএল-ভি) ভারতের গুজরাটে উৎপাদন কারখানা করবে।

ওই কারখানা থেকে উৎপাদন শুরু হতে পারে বলে ২০২১ সাল নাগাদ। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে পিটিআই। এ নিয়ে পিএএল-ভির সঙ্গে গুজরাটের মুখ্যসচিব এমকে দাশের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

পিএএল-ভি এক বিবৃতিতে বলেছে, ভারত সরকার গুজরাটে উড়ুক্কু গাড়ির কারখানা করতে প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন দেয়ার আশ্বাস দিয়েছে। পিএএল-ভির আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট কার্লো মাসবোমেলের বিবৃতিতে বলা হয়, বিশ্বমানের কারখানা গুজরাটে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক বন্দর ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে।

এতে ভারত থেকে উড়ুক্কু গাড়ি তৈরি করে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশে সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১১০টি উড়ুক্কু গাড়ি তৈরির ফরমাশও পেয়েছেন তারা।

পিএএল-ভির তৈরি উড়ুক্কু গাড়িতে দুটি ইঞ্জিন থাকবে, যা রাস্তায় চলার সময় ১৬০ কিলোমিটার গতি তুলতে পারবে। এই গাড়ি আকাশে ওড়ার সময় গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

সাধারণ গাড়ি থেকে উড়ুক্কু গাড়িতে রূপ নিতে সময় লাগবে তিন মিনিট। একবার পূর্ণ জ্বালানি ভরা হলে এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

ভারতে তৈরি হবে উড়ুক্কু গাড়ি

আপডেট টাইম : ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০