দীর্ঘদিন পর একসঙ্গে একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নী। এই জুটি ২০০৩ সালের পর থেকে টানা কয়েক বছর বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার নিজের কথা ও সুরে তাদের জন্য নতুন একটি গান বাঁধলেন তরুণ মুন্সী। ‘তার দুটি চোখে কত স্বপ্ন আঁকা, সেই স্বপনে আমি ভেসে যাই’- এমন কথার এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন আসিফ-মুন্নী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ ও মুন্নী দুজনই। আসিফ বলেন, আসিফ-মুন্নী জুটির গ্রহণযোগ্যতা আসিফ ফ্যানদের কাছে যথেষ্ট রয়েছে বলেই আমার বিশ্বাস। গান গাওয়ার পর মুন্নী ভাবিকে বললাম, আমরা অনেক গান গাইবো আবার। তবে প্লিজ ভিউয়ের চিন্তা করবেন না। তিনি সুন্দর একটা হাসি দিলেন বরাবরের মতো। আমাদের গান হবে শোনার জন্য দীর্ঘমেয়াদি বিনোদন। মুন্নী বলেন, বরাবরের মতো এ গানটি গাইতে বেশ ভালো লেগেছে। আর আসিফের সঙ্গে অনেক দিন পর গাইলাম। আমাদের বেশ কিছু গান অতীতে শ্রোতারা গ্রহণ করেছেন। আশা করছি এ গানটির ক্ষেত্রেও তাই হবে।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























