ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আইসিটি আইনের মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিক কারাগারে

কুষ্টিয়ায় আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়ায় ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এফ,এম মেজবাউল হক এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই সাংবাদিক হলেন বাংলাভিশন, বিডিনিউজ২৪ ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত দপ্তর সম্পাদক হাসান আলী ও স্থানীয় কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য আসলাম আলী।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অফিসে কর্মরত অবস্থায় যমুনা টেলিভিশন ও দৈনিক মানবকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, বাংলা ভিশন-বণিক বার্তা ও বিডি নিউজ টয়েন্টি ফোর ডটকম’র কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং কুষ্টিয়া স্থানীয় দৈনিক কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলীকে থানায় নিয়ে এসে প্রায় দুই ঘন্টারও বেশি সময় আটক করে রাখে। পরবর্তীতে আটক তিন গণমাধ্যম কর্মীকে পুলিশ ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দুই সাংবাদিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা গ্রহণ করা হয়।

পুলিশের ভাষ্য, ফেসবুকে হাসিবুর রহমান রিজু নামের এক ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। রিজুর দায়ের করা মামলায় গ্রেফতারকৃত চায়ের দোকানের কর্মচারী মিরাজুল ইসলাম মিরাজের স্বীকারোক্তি অনুযায়ী সাংবাদিকদের এই মামলার আসামী করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২৯ মার্চ সুলতান ইসলাম নামের একটি ফেসবুক আইডি থেকে হাসিবুর রহমান রিজুর চরিত্রহরণসহ মানহানি ও আপত্তিকর কথা লিখে পোষ্ট করা হয়। ৩০ মার্চ দুপুরে মিরাজ আলী নামে এক ব্যক্তি তার আইডি থেকে ওই লেখাটি রিজুর আইডির সাথে ট্যাগ ও শেয়ার করে। ওইদিন দুপুরেই মিরাজকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সাংবাদিক হাসান আলী ও আসলাম তার কাছ থেকে মোবাইল নিয়ে হাসান আলী তার ব্যবহৃত ফেসবুকের ফেক আইডি সুলতান ইসলামের পোষ্ট করা আপত্তিকর মিথ্যা এবং চরিত্রহরণ করা লেখাটি ট্যাগ করে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুল শেখ জানান, মামলার বাদীর বিরুদ্ধে সুলতান ইসলাম নামের আইডি থেকে আপত্তিকর লেখা পোষ্ট করা হয়। ওই আইডির বিষয়ে তদন্ত না করেই প্রমাণ ছাড়াই গণমাধ্যম কর্মীদের স্পর্শকাতর এই মামলার আসামী করা হয়েছে। এ মামলায় গত ১১ এপ্রিল হাইকোর্ট থেকে সাংবাদিক হাসান আলী ও আসলাম আলী চার সপ্তাহের অন্ত:বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালতের বিজ্ঞ বিচারক এফ,এম মেজবাউল হক জামিন না মঞ্জুর করে দুই সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তিন গণমাধ্যমকর্মীকে এই মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আইসিটি আইনের মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিক কারাগারে

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭