ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্দি-কাশি হলেই করোনা নয়: বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঋতু পরিবর্তনের ফলে এ সময় অনেকে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। আর এ সময় আমাদের তাড়া করছে করোনা ভয়। তবে সর্দি-কাশি হলেও করোনা হয়েছে, এমন মনে করা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, সর্দি-কাশি হলেই ভয় পাবেন না। সর্দি-কাশি হলেই আপনার করোনা হয়েছে এমন নয়। ঋতু পরিবর্তনের ফলে এ সময় অনেকেই সর্দি-কাশির সমস্যায় ভুগছেন। এখন করোনার ভয়ে অনেকে জ্বর, সর্দি-কাশি হলেই ছুটছেন চিকিৎসকের কাছে। আবার অনেকে নিজের ইচ্চামতো ওষুধ সেবন করছেন। আর এতেই বাড়ছে বিপদ।

তবে কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আসুন জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

জ্বর কি কাঁপুনি দিয়ে আসে? 

যদি এমন হয় যে কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তবে ম্যালেরিয়ার সম্ভাবনা খুঁজে দেখতে শুরু করবেন চিকিৎসকরা। আবার জ্বরটা ছেড়ে বা কমে গিয়ে দুদিন দিন পর এলেও তা ফিরলে ডেঙ্গুর লক্ষণ রয়েছে কিনা তা দেখেন চিকিৎসকরা।

আর জ্বরের সঙ্গে কি শুকনো কাশি হচ্ছে, নাকি কাশির সঙ্গে ঘন কফও আসছে। শুকনো কাশি হলে করোনা সংক্রমণের সম্ভাবনার কথা ভাববেন ডাক্তাররা। তবে নিশ্চিত হতে পরীক্ষা প্রয়োজন।

চিকিৎসক অরিন্দম বলছেন, কফ সাদা হলে চিকিৎসক বুঝবেন রোগী ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছেন। তখন সেই সংক্রমণ থেকে বের করে আনতে তাকে অ্যান্টিবায়োটিক দেয়া হবে।

তাই জ্বর, সর্দি, কাশি হলেই অযথা আতঙ্কিত হবেন না। করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার জন্য ছোটাছুটি করে লাভ নেই। চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

সর্দি-কাশি হলেই করোনা নয়: বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

আপডেট টাইম : ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০