ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

এবার ইউটিউবে জনপ্রিয় হবেন আপনিও

ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন সেটি বেশ গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক ব্যক্তি আছেন যারা ইন্টারনেট-ভিত্তিক মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয়। এক্ষেত্রে ইউটিউবের কথাই ধরা যাক।

অনেকে আছেন যাদের ভিডিও ইউটিউবে হাজার-হাজার কিংবা লাখ-লাখ মানুষ দেখছে। তারা দর্শকদের কাছে ইউটিউব স্টার হিসেবে পরিচিতি।

কিভাবে তারা ইউটিউব স্টার হয়ে উঠলেন? কেন তাদের ভিডিওগুলো হাজার-হাজার মানুষ ইন্টারনেটে দেখছে? আপনিও কি চাইলে ইউটিউব স্টার হতে পারেন? এসব প্রশ্নের উত্তর আজকাল অনেকেই খোঁজেন।

আমেরিকার ইউটিউব স্টার জাস্টিন এসকালোনা মনে করেন, চাইলে ধীরে-ধীরে আপনিও হয়ে উঠতে পারেন ইউটিউব স্টার।

শিকাগোতে বসবাসরত এ তরুণ বেশ কয়েকটি উপায় বাতলে দিয়েছেন যার মাধ্যমে আপনি ইউটিউবে জনপ্রিয় হতে পারেন।

প্রথমত: ইউটিউবে ভিডিও তৈরির জন্য তিনি পুরো আমেরিকা ঘুরে বেড়িয়েছেন। প্রথম দেড় বছর তিনি যত জায়গায় গিয়েছেন সব জায়গায় তিনি ভিডিও করেছেন এবং সেগুলো ইউটিউবে আপলোড করেছেন।

দ্বিতীয়ত: যখন আপনি কোন ভিডিও তৈরি করতে যাবেন তার আগে আপনাকে ভাবতে হবে – কেন আপনি এটা করতে চাচ্ছেন?

আপনার যদি মনে হয় শুধু মজা করার জন্য আপনি এটা করেছন- তাহলে সেটা না করাই ভালো। আগে ঠিক করতে হবে এ বিষয়টিতে মানুষের আগ্রহ থাকবে কী-না।

তৃতীয়ত: আপনি যে ভিডিওটি করার সিদ্ধান্ত নেবেন সেটি অন্যদের চেয়ে কতটা আলাদা? এ বিষয়টি ভাবতে হবে। কারণ ইউটিউবে হাজার-হাজার ভিডিও আছে।আপনি যদি ব্যতিক্রমী কিছু করতে না পারেন, তাহলে দর্শকরা সেদিকে আকৃষ্ট হবে না।

চতুর্থত: শুধু ভিডিও করলেই হবে না। ভিডিওটি মানসম্মত হচ্ছে কী-না সেদিকেও নজর রাখতে হবে। ভালো করে ভিডিও সম্পাদনা করতে হবে। তারপর সেটি আপলোড করতে হবে। কোন রকম একটি ভিডিও করে দিলেই সেটি মানুষজন দেখবে না।

পঞ্চম : ইউটিউবে ভিডিও শুরু করতে ভয় পাবেন না। আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার দামী ভিডিও ক্যামেরা নেই, ভালো যন্ত্রপাতি নেই। শুধু ভালো যন্ত্রপাতি থাকলেই ভিডিও জনপ্রিয় হয় না। আপনার কাছে থাকা মোবাইল ফোনের ক্যামেরা হতে পারে আপনার সম্বল।

ভিডিও করার জন্য ভালো আইডিয়া আপনার আছে কী-না সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে বিষয়টি আপনি ভিডিও করছেন, সেটি যদি মজাদার কিংবা গুরুত্বপূর্ণ কিছু হয় তাহলে সেটি দর্শকদের আকর্ষণ করবে।

ভিডিওগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে দর্শকরা সেগুলোর সাথে নিজেদের সংযোগ স্থাপন করতে পারে। দর্শকরা যাতে মনে করে আপনি তাদেরই একজন।

দর্শকদের দৈনন্দিন জীবনকে নিজের জীবনের সাথে একাত্ম করতে হবে। কোন ভুয়া বা মিথ্যা ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পাবার চেষ্টা না করাই ভালো। আপনার প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয়গুলো তুলে ধরুন।

এভাবেই আপনি হতে পারেন ইউটিউব স্টার। তাহলে আজই শুরু করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

এবার ইউটিউবে জনপ্রিয় হবেন আপনিও

আপডেট টাইম : ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭