ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কচুর মুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাজারে কচুর ছড়া বা কচুর মুখী সারা বছরই কম বেশি পাওয়া যায়। অনেকেই কচু ছড়া খেতে পছন্দ না করলেও এই ইলিশ মাছ দিয়ে রান্না করা পদ ঠিকই খেয়ে থাকেন। ইলিশ মাছ সাধারণত ভুনা, ভাজি খেয়ে থাকেন অনেকেই।

তবে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া খেয়েছেন কখনো? এটি খেতে খুবই সুস্বাদু এবং তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক কচুর ছড়া দিয়ে ইলিশ রান্নার রেসিপিটি-

উপকরণ: ইলিশ মাছ চার টুকরা, কচুর ছড়া খোসা ছাড়ানো ২৫০ গ্রাম, আদা বাটা দুই টেবিল চামচ, জিরা বাটা দুই টেবিল চামচ, রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে মাছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার সব বাটা মসলা আর লবণ দিয়ে কচুর ছড়া কষিয়ে নিন। কষানো হলে তাতে পানি দিয়ে চুলায় আঁচ কমিয়ে রান্না করুন। কচুর ছড়া সিদ্ধ হলে তাতে মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন। এর উপর কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেরুন। গরম গরম পরিবেশন করুন মজাদার স্বাদের কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

কচুর মুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি

আপডেট টাইম : ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০