ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবারের বৃষ্টিবিলাস হোক ইলিশ খিচুড়িতে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। শুধু একটি খাবার খাওয়ার কথাই মনে আসছে বার বার।

বাঙালির বষ্টিবিলাসের সঙ্গে জড়িয়ে রয়েছে খিচুড়ি। এবারের বৃষ্টিবিলাস হোক ইলিশ খিচুড়ি দিয়ে।
ইলিশ খিচুড়ি যেভাবে করবেন: 

যা যা লাগবে 
পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল আধা কেজি, ইলিশ মাছ ৮ পিস, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া দেড় চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ১৪-১৫টি, লবণ স্বাদমতো, পানি ৩ লিটার, টক দই ৩ টেবিল চামচ, তেজপাতা ২টি, এলাচ ৩টি, লবঙ্গ ৪টি, সাদা গোলমরিচ ৬-৭টি।

যেভাবে করবেন 
ইলিশ মাছ ধুয়ে লবণ, হলুদ মেখে হালকা ভেজে নিন। কড়াইয়ে তেল গরম দিন পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, আধা চা চামচ, হলুদ গুঁড়া, টক দই লবণ পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে পানি দিন। ফুটে উঠলে মাছ দিয়ে দিন।

ঝোল ঘন মাখা মাখা হলে নামিয়ে নিন। অন্য পাত্রে তেল গরম দিয়ে একে একে পেঁয়াজ কুচি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ দিয়ে নেড়ে দিন। চাল-ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে চাল-ডাল ঢেলে কিছুক্ষণ ভেজে নিন। পানি ফুটিয়ে রাখুন। কাঁচামরিচ ফালি করে নিন। ফুটানো পানি এবং কাঁচামরিচ দিয়ে দিন। ৫ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে পাত্রের মুখ ঢেকে দিন। ১৫ মিনিট পর দমে দিন।

এবার খিচুড়ির মধ্যে রান্না করা ইলিশ দিয়ে নেড়েচেড়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

এবারের বৃষ্টিবিলাস হোক ইলিশ খিচুড়িতে

আপডেট টাইম : ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০