ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

‘ধর্ষক’রা ছাড়া পেলে উল্লাস নৃত্য করবে, কেউ বিচার চাইবে না

গত বছর জঙ্গি আতঙ্কে সমগ্র ঢাকা ছিল জঙ্গিদের নগরী, কয়েক মাসের ব্যবধানে এখন তা ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে । ধর্ষণ এই ঘৃণিত শব্দটির সাথে প্রশ্নবিদ্ধ হয়েছে চার তারকা খচিত ‘ রেইনট্রি হোটেল”, পিকাসো রেস্টুরেন্ট , আপন জুয়েলার্স ও ইমেকার্স ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। জড়িত আছে নগরীর নাম করা স্কুল থেকে পাশ করা নষ্ট সমাজের পথভ্রষ্ট কতিপয় বিভ্রান্ত যুবকের নাম । টাকার দম্ভে যারা উচ্ছৃঙ্খলতার চরমে উঠেছিল।

রিমান্ডে থাকা সাফাত আর সাদমানের স্টেটমেন্ট পড়ছিলাম। সাফাত বলেছে বিভিন্ন হোটেলে নিত্য নতুন নারীসঙ্গ, ড্রিঙ্ক করা খুবই স্বাভাবিক ব্যাপার তার জন্য । ২৪ বছর বয়সী একটি ছেলের স্পষ্ট উচ্চারণ। সঙ্গত কারণে অনেকের কাছেই এই স্বীকারোক্তি দাম্ভিক মনে হতে পারে কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। ছেলেটির ভিতর কোনো সামাজিকতা, ধর্মীয় অনুশাসন, দেশপ্রেম, দায়িত্ব এবং কর্তব্যসহ জীবনবোধের সবকটি প্যারামিটার অনুপস্থিত। সে যা শিখেছে তাই করেছে, তাই বলছে। কেবলই টাকার মানদণ্ডে বিকি-কিনি আর নারীসঙ্গ লাভ। সম্মান, ভালবাসা, স্নেহ, মমতা সবকিছু বলতে সে কেবল টাকাকেই বুঝে। কারণ শিশুকাল থেকেই সে শিখেছে টাকাই সব। টাকা হলে আলু, পটল, নুন, তেলের মতো ভালোবাসাও বাজারে বিকোয়। তাই প্রেম তার কাছে কেবলই নারী শরীর । উচ্চবিত্ত পরিবারের উচ্চাভিলাষী, দাম্ভিক সন্তান !

লেখক: খুজিস্তা নূর-ই নাহারিন (মুন্নি)

সাফাতের পিতাও একই সুরে কথা বলেছে দুদিন আগে, ” জোয়ান পোলা এমনতো করবোই, আমিও তো করি কি হইছে তাতে ”। কি অদ্ভুত মানসিকতা, কি দম্ভোক্তি ! যেন টাকা হলেই পুরো পৃথিবীটা তাদের পায়ের তলায়, যা খুশী তাই করার অধিকার রাখে । পিতার কথা শুনে তার পুত্রকে সত্যি সত্যি আমার নিষ্পাপ বলে মনে হয়। বরং মনে মনে বলি আরও অনেক বছর আগে সাবালক হওয়ার আগে থেকেই যে ছেলেটি কোনো নারীকে নষ্ট করেনি সেটাই যথেষ্ট। কারণ আমাদের দেশে টাকা এবং ক্ষমতা পরস্পর হাত ধরাধরি করে চলে। কথায় বলে, ”টাকা হলে বাঘের দুধও মিলে” আর এখানে তো কেবল নারী শরীর । তবে অর্থের গরমে এমন অন্যায় যেন বৈধতা না পায়। এই উন্মাষিকতা শুধু তার নিজের সন্তান নয়, আরো বিত্তবানদের সন্তানদেরও ধর্ষণে উৎসাহিত করবে।

সাফাতের মা বেচারির জন্য আমার দুঃখ হয় । বলবান পুরুষেরা যদি অঢেল অর্থ সম্পদের মালিক হয়, ঘরের বউয়ের অবস্থা তখন বুয়ার থেকে অধিকতর খারাপ থাকে। বুয়া স্বাধীন, যখন খুশী কাজ ছেড়ে দিয়ে চলে যাবে কিন্তু ঘরের বউয়ের কোথাও যাওয়ার জায়গাটাও থাকে না । কারণ সমাজ, পরিবার এবং জীবনের প্রয়োজনে অর্থই সবচেয়ে দামী। তাই লাথি-গুতা খেয়ে হলেও ঘরের এক কোণে বাকহীন পড়ে থাকা। এটাও এক ধরনের অলিখিত চুক্তিনামা। বড় বাড়ি, বড় গাড়ি, নামী-দামী ক্লাব, পার্টি যখন যা চাও তাই পাবে বিনিময়ে কেবল নিজস্বতাকে বিক্রি অর্থাৎ মতামত বলে কোনো কিছু থাকবে না।

এমন চরিত্রহীন স্বামীর সংসার করেছেন হয়তোবা সন্তানদের সুখের কথা ভেবে। জীবনের মাঝপথে এমন ইয়াবা সেবনকারী, মাতাল, নারীলিপ্সু সন্তান তার এতদিনের সমস্ত ধৈর্য, সহনশীলতাকে ব্যর্থতায় পর্যবাসিত করেছে। তাদের এই কঠিন সময়ে তিনি আর নিজেকে স্থির রাখতে না পেরে বরং ভেঙে পড়েছেন।

অল্প বয়সী নারীরা ফাঁদকে ভালবাসা ভেবে পা রেখে গভীর গর্তে নিপতিত হয়, তারপর কাঁদে। অপমানে কাঁদে, প্রতারণায় কাঁদে, নির্যাতনে কাঁদে। কিন্তু তখন আর করার কিছু থাকে না। অনেকে আবার সহজ উপরে উঠার সিঁড়ি হিসেবে অর্থ এবং ক্ষমতাবান লোকদের সঙ্গ পছন্দ করে । ভাবে কোনোনমতে বশ করতে পারলে পুরো জীবনটা আরাম আয়েশে কাটবে কিন্তু তারা জানে না বিত্তবান একজন পুরুষের কাছে প্লাস্টিকের পুতুলের থেকেও সস্তা নারী শরীর। ব্যবহার করা টিস্যু পেপারের মতোই ডাস্টবিনে নিক্ষিপ্ত হতে হয় অল্প কিছুদিনের ভিতর।  কারণ অপেক্ষার দুয়ারে দণ্ডায়মান আছে আরও অনেকে। কিন্তু ফাঁদে ফেলে নারীদের ধর্ষণ, যৌন নির্যাতন, প্রতারণা আর নয়। বরং টাকার দম্ভ পুড়ে ছাই হোক মানুষের ক্ষোভ আর ঘৃণার কাছে ।

তবে এই ঘটনায় সবচেয়ে প্রশংসার দাবী রাখে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার লোকজন। কারণ অনেকের চাওয়া সত্ত্বেও মেয়ে দুটোর সত্যিকারের পরিচয় এবং চেহারা, পরিবার এখনো পর্যন্ত অপ্রকাশিতই রয়ে গেছে। গোলাপি ওড়না মাথায় দিয়ে চশমা পড়া যে মেয়েটি, অন্য স্বাভাবিক পোশাকে তাকে চেনা সম্ভব নয়। অন্যান্য বার ধর্ষিতার ছবিতে তোলপাড় হয়, এবার ধর্ষকদের ছবি নিয়ে হচ্ছে।

অনেকে এমনকি ধর্ষকের পরিবার মেয়ে দুজনকে খারাপ মেয়ে বলতে চাইছে কিন্তু তারা নিজেদের ছেলেদের খারাপ কিছু তাদের চোখে পড়ছে না । একটাই কারণ ” অর্থ”। ” অর্থ অনর্থের মূল” বনানীর রেইনট্রির এই ঘটনা যেন তারই সাক্ষ্য বহন করে। পয়সার কাছে সব জায়েজ, সবাই নতজানু !

মেয়ে দুটির পরিচয় শেষ পর্যন্ত গোপন রাখা গেলে ভবিষ্যতে আরও অনেক ধর্ষণের অজানা বীভৎস কাহিনী সবার সামনে আসবে বলে বিশ্বাস করি। কারণ অধিকাংশ ক্ষেত্রে লোক লজ্জা , পারিবারিক জীবন এবং সমাজের ভয়ে এসব কাহিনী অপ্রকাশিতই রয়ে যায় ।

আর বরাবরের মতোই যদি ধর্ষকরা সহজ শর্তে ছাড়া পেয়ে যায় তবে নির্যাতিত আর কোনো নারী আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচারের জন্য আসবে না। অন্যায় অত্যাচার, জোড়-জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হবে না , সর্বাংসহা নারী প্রয়োজনে আত্মহুতি দিবে কিন্তু বিচার চাইতে আসবে না আর কোনদিন । চোখ, কান বন্ধ করে আমরাও জানবো আমাদের দেশে কোনো ধর্ষণ বা নির্যাতন হয় না । কারণ টাকার কাছে মানুষ বড় অসহায় ও দুর্বল!

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

‘ধর্ষক’রা ছাড়া পেলে উল্লাস নৃত্য করবে, কেউ বিচার চাইবে না

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭