ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। গতকাল ঈশ্বরদী থানায় এই মামলা দুটি করা হয়। দায়েরকৃত একটি মামলার বাদী ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস এবং অন্যটির বাদী ক্ষতিগ্রস্ত ফুড জংশনের মালিক রুয়েন হোসেন। ঈশ্বরদী থানার ওসি আবদুল হাই তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। সেই মামলাতেই গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ভূমিমন্ত্রীর বাড়ি থেকে তার ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেফতার করে। পরে ওই রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসব ঘঁনায় শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরদী শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত (দাঙ্গা) পুলিশ মোতায়েন করা হয়। বসানো হয় চেকপোস্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশের এই সতর্ক অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও মন্ত্রীপুত্রের নামে আরও দুটি মামলার তথ্য নিশ্চিত করেছেন তিনি। গত বৃহস্পতিবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী ঈশ্বরদী বাজারের ফুড জংশন নামে একটি অভিজাত মিষ্টির দোকান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস ও কলেজ রোডের মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। সেই থেকেই উত্যপ্ত হতে থাকে ঈশ্বরদীতে ক্ষমতাসীন দলের রাজনীতির মাঠ। প্রকাশ্যে আসতে থাকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও জামাতা পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর দ্বন্দ্বের দৃশ্যপট। উভয় পক্ষ পাল্টাপাল্টি শোডাউন দেওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে তা আর সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ঈশ্বরদীতে।
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
ভূমিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে আরও ২ মামলা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
- 500
Tag :
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ



























