ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাগরে সতর্ক সংকেত নামলেও ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর নেই, তবে আলোচনা চলবে : ট্রাম্প বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

মহানগর আওয়ামী লীগের সকল ইউনিটের কমিটি ৩১ মের মধ্যে ঘোষণার নির্দেশ

ঢাকা মহানগরের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩১ মে’র মধ্যে ঘোষণা করা নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আগামী ৩০ মে’র মধ্যে ঢাকা মহানগরের সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি দেয়ার কথা থাকলেও আমি আরও একদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত সময় দিলাম। আপনারা এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিবেন। ’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের দলীয় নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন কার্যক্রম দ্রুত শুরু করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর, আপনারা আগে নিজেরা নিজেদের সদস্য পদ নবায়ন করবেন। এর পর সদস্য সংগ্রহ শুরু করবেন। নতুন সদস্য সংগ্রহের জন্য প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী

মহানগর আওয়ামী লীগের সকল ইউনিটের কমিটি ৩১ মের মধ্যে ঘোষণার নির্দেশ

আপডেট টাইম : ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭