ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ৩০ মে ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন ও অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৩১ মে সকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
আইএইএ সম্মেলন: প্রধানমন্ত্রী ভিয়েনা যাচ্ছেন
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
- 554
Tag :
জনপ্রিয় সংবাদ






















