ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কালোজাম মিষ্টি রেসিপি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বড়দের চেয়ে শিশুরা মিষ্টি খেতে বেশি পছন্দ করে। নাশতার টেবিলে ও অতিথি আপ্যায়নের জন্য ঘরেই তৈরি করুন কালোজাম মিষ্টি।

দোকানের কেনা অস্বাস্থ্যকর মিষ্টি না খেয়ে ঘরেই তৈরি করতে পারেন কালোজাম মিষ্টি।

উপকরণ

গুঁড়োদুধ ১ কাপ, সুজি ২ টেবিল চামচ, ময়দা ১ চা চামচ বেকিং পাউডার ১/২ চা চামচ, ডিম ১টি লিকুইড দুধ প্রয়োজনমতো, রেড ফুড কালারিং কয়েক ফোঁটা, তেল ভাজার জন্য।

সিরার জন্য

চিনি ২ কাপ, পানি ২ কাপ, এলাচি ৪/৫টি, লেবুর রস ১ চা চামচ।

বি.দ্র. চিনি ও পানি অল্প আঁচে জ্বাল দিয়ে সিরা করতে দিন।

যেভাবে মিষ্টি বানাবেন

গুঁড়োদুধ, সুজি ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে তাতে ফেটানো ডিম ও ফুড কালার মিশিয়ে দিয়ে ডো তৈরি করুন। প্রয়োজনে লিকুইড দুধ দিন। ডো একটু নরম ও আঠালো করতে হবে। কারণ সুজির জন্য কিছুক্ষণ পরেই ডো ড্রাই হয়ে যায়।

ডো করা হলে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘণ্টা রেখে দিন। আধা ঘণ্টা পর যদি দেখেন ডো শক্ত হয়ে গেছে, তা হলে আবার একটু লিকুইড দুধ মিশিয়ে ডো-টিকে ময়ান দিয়ে নিতে হবে।

এবার ছোট ছোট বল বানিয়ে মৃদু থেকে মাঝারি আঁচে ভেজে নিন। সব ভাজা হলে চিনির সিরায় ৫-৭ মিনিট জ্বাল দিয়ে লেবুর রস মিশিয়ে চুলা নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ব্যস, হয়ে গেল সুজি-দুধের কালোজাম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

কালোজাম মিষ্টি রেসিপি

আপডেট টাইম : ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০