ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তালের পাটিসাপটায় জমবে বিকেল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভাদ্র মাসের নাম শুনলেই মাথায় আসে তালের কথা।পাকা তালের গন্ধে চারদিক মোঁ মোঁ করে। পিঠা-পুলি বাঙালির ঐতিহ্য। গ্রাম-বাংলা থেকে শুরু করে শহুরে জীবন। পিঠা খাওয়ার ধুম সব জায়গাতেই।

এখন কিন্তু খুব সহজেই পাকা তাল পেয়ে যাবেন। তালের পিঠা বা বড়া তো খেয়েছেন। এবার চেখে দেখুন পাকা তালের রস দিয়ে তৈরী পাটিসাপটা। জেনে নিন রেসিপিটি-

ব্যাটারের জন্য যা লাগবে: ময়দা ১ কাপ, ঘন দুধ ১ কাপ, চিনি ৬ চা-চামচ, ছোট এলাচ গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টি, লবণ ১ চিমটি, মাখন বা ঘি ২ চা-চামচ।

ক্ষীর বা পুরের জন্য: তালের ক্বাথ এক কাপ, কোরানো নারকেল এক কাপ, ঘন দুধ এক কাপ, চিনি আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, কাজু, কিশমিশ ও পেস্তা কুচি ২ টেবিল চামচ করে , ঘি এক টেবিল চামচ, তেল ব্রাশ করার জন্য।

প্রণালী: পুরের সব উপকরণ একত্রে মিশিয়ে অল্প আঁচে চুলায় দিন। অনবরত নাড়তে থাকুন। আঠালো হলে নামিয়ে ঠান্ডা করুন। ব্যাটারের সব উপকরণ একত্রে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ঢেকে রেখে দিন।

ননস্টিক ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক চামচ করে ময়দার গোলা বা ব্যাটার দিয়ে দিন। প্যান ঘুরিয়ে গোলা রুটির মতো পাতলা ও বড় করুন। এবার তাতে পুর দিয়ে রোল করে নিন। এপিঠ-ওপিঠ সেঁকা ভাজা হলে নামিয়ে নিন তালের পাটিসাপটা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

তালের পাটিসাপটায় জমবে বিকেল

আপডেট টাইম : ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০