ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

জন আব্রাহামের ‘পরমাণু’ ছবির শুটিং শুরু

বলিউডের অ্যাকশন হিরো জন আব্রাহাম তার নতুন ছবির কাজ শুরু করেছেন। ১৯৯৮ সালে ভারতের পোখরান পরমাণু পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ হচ্ছে। এক টুইট বার্তায় জন লিখেছেন, শুরু হলো ‘পরমাণু’ ছবির কাজ। এর মধ্য দিয়ে অনেক বড় টেস্ট শুরু হয়েছে বলা যায়। ড. এ পি জে আব্দুল কালামের তত্ত্বাবধায়নে হওয়া তিন বছরের গবেষণা কার্যক্রমের আলোকে এই সিনেমাটি অর্জুন এন কাপুর এবং প্রেরণা আরোরা ও ক্রিয়াজ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মাণ হচ্ছে। ‘পরমাণু’ ছবিতে জন ছাড়াও অভিনয় করছেন ডায়না  পেন্টি ও বোমান ইরানী। ৮ই ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। জনের নতুন এ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক শর্মা। যিনি এর আগে ‘তেরে বিন লাদেন’-এর সিক্যুয়াল পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। জনের নতুন ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন ‘নিরজা’ খ্যাত সাইয়ুইন কুয়াদ্রোস এবং সানয়ুকথা চাওলা সাইখ। ছবিটির চরিত্রগুলোর বিস্তারিত এখনো প্রকাশ পায়নি। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত জন আব্রাহাম। তার প্রযোজনায় নির্মিত ছবির মধ্যে আছে ‘ফোর্স’, ‘ধুম’, ‘রকি হ্যান্ডসাম’-এর মতো জনপ্রিয় অ্যাকশন সিনেমাগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

জন আব্রাহামের ‘পরমাণু’ ছবির শুটিং শুরু

আপডেট টাইম : ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭