ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হুমকি দেয়ার একটা রূপ চাপাতি অন্যটা মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা। এ মামলা দায়েরের প্রতিক্রিয়ায় ডা. ইমরান বলেছেন, প্রতিবাদ করলে মুখ বন্ধ করার দুটি পন্থা চলছে এখন। একটা চাপাতি আরেকটা হলো মামলা।
ইমরান এইচ সরকার বিবিসি বাংলাকে বলেন, রাষ্ট্রের ভেতরে  যেকোনো অন্যায় হলে স্লোগান দিয়ে প্রতিবাদ করা যাবে না, আর এতে অনুভূতিতে আঘাত লাগবে এটা আমার বোধগম্য না। স্লোগান হলো প্রতিবাদের ভাষা।
তিনি আরো বলেন, এটা মুখ বন্ধ করার একটা চেষ্টা। কথা বললেই ধমক দেয়া হয়, হুমকি দেয়া হয়। হুমকি দেয়ার একটা রূপ চাপাতি আরেকটা হলো মামলা।
ইমরানকে আদালতে তলব: সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির জেরে দায়ের করা মানহানির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আদালতে হাজিরের জন্য সমন জারি করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. গোলাম রব্বানী বাদী  হয়ে গতকাল ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে এ মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে ১৬ই জুন ইমরান এইচ সরকারকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। এ মামলায় সনাতন উল্লাস নামে গণজাগরণ মঞ্চের একজন কর্মীর বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে। তাকেও ওই দিন আদালতে হাজির হতে হবে। মামলার অভিযোগে বলা হয়, গণজাগরণ মঞ্চের কর্মীরা গত ২৮শে  মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায়। সুপ্রিম কোর্টের মূল ফটকের ভেতর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ডাকা এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। এ সময় মিছিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক স্লোগান দেয়া হয় এবং তা মানহানির শামিল উল্লেখ করে বাদী আদালতে এ মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হুমকি দেয়ার একটা রূপ চাপাতি অন্যটা মামলা

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭