ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ধর্ষণের ঘটনা প্রমাণে সব তথ্য প্রমাণ পেয়েছি

মেডিক্যালের ফরেনসিক প্রতিবেদনে যাই আসুক না কেন, রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ ঘটনা প্রমাণের জন্য পুলিশের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। আইনগতভাবেই আসামিদের ধর্ষক হিসাবে শনাক্ত হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার তরুণী ও ধর্ষণের ঘটনায় জড়িত নাঈম আশরাফের নমুনার  ডিএনএ পরীক্ষার প্রতিবেদনও এখন পুলিশের হাতে। ইতিমধ্যেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ধর্ষণের মামলায় জব্দ করা সব আলামতের প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুই তরুণীর ফরেনসিক প্রতিবেদন প্রকাশের পর পুলিশের তদন্তকারী কর্মকর্তারা বাংলা ট্রিবিউনের কাছে এ তথ্য জানিয়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা  বলেন,  ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া না গেলেও সিআইডির ফরেনসিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদারকি কর্মকর্তা ও  ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘মেডিক্যালে ধর্ষণের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন নিয়ে মোটেও ভাবছি না। কারণ আমরা আগেও বলেছি ধর্ষণের অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখনও বলছি, ধর্ষণের ঘটনা প্রমাণের জন্য যেসব তথ্য প্রমাণ দরকার তার সবই পেয়েছি। এছাড়া  আমরা সিআইডির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনও হাতে  পেয়েছি। এখন আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কাজ চলছে।

তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত সবাই আদালতের কাছে দোষ স্বীকার করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যেও মিল পাওয়া গেছে। এছাড়া আরও কিছু তথ্য-প্রমাণ তদন্তকারী কর্মকর্তার হাতে রয়েছে, যার মাধ্যমে মামলার তদন্তের কাজ প্রায় শেষ হয়ে গেছে।

সূত্র জানায়, সিআইডির ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের ঘটনার আলামত ধরা পড়েছে। এছাড়া এক্সপার্টদের সুপারিশেও বিষয়টির সত্যতা উঠে এসেছে। তাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক প্রতিবেদন নিয়ে মোটেই বিচলিত নন পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।

তদন্তকারী একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ঘটনার দীর্ঘদিন পর দুই তরুণীর মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যাবে না—এটা আমরা আগেই জানতাম। বিষয়টি সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই নিশ্চিত হয়েছিলাম। তার মানে এই নয় যে ওই দুই তরুণী ধর্ষণের শিকার হননি। তিনি আরও বলেন, এ মামলায় গ্রেফতার হওয়া সব আসামি ধর্ষণের কথা স্বীকার করে আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পাওয়া গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ নথিপত্রও তাদের হাতে আছে। কাজেই বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই আসামিদের পার পাওয়ার সুযোগ নেই।

এর আগে মামলায় জব্দ করা বিভিন্ন আলামতের পরীক্ষা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র পরীক্ষাগারে। ধর্ষণের শিকার একজন শিক্ষার্থীর ব্যবহৃত পোষাক ও ধর্ষণে জড়িত মামলার দুই নম্বর আসামি নাঈম আশরাফ ওরফে হালিমের নমুনা ডিএনএ টেস্টের ম্যাচিং রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া আসামিদের কাছ থেকে জব্দ করা ৬টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনও হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। রেইনট্রি হোটেল থেকে জব্দ করা সিসিটিভি সার্ভার মেশিন ও হোটেলে অবস্থানের নথিপত্রও তারা পরীক্ষা করে ধর্ষণের অভিযোগ নিশ্চিত হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, ঘটনার এক মাস ১০ দিন পর ভিকটিমরা ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে আসেন। কিন্তু, দেরিতে আসায় ইনজুরির তেমন কোনও চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘তবে তারা ধর্ষিত হয়েছেন কিনা সে ব্যাপারেও কিছু বলবো না। আমরা প্রতিবেদনটি পুলিশের কাছে হস্তান্তর করেছি।’ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ডা. সোহেল মাহমুদ গণমাধ্যমকে এ কথা জানান।

গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ঘটনার এক মাস ৭ দিন পর গত ৬ মে তারা বনানী থানায় মামলা করেন।  এ মামলার পাঁচ আসামি সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, বিল্লাল ও রহমত আলীকে  ঢাকা, সিলেট ও মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আসামিরা আদালতে ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ধর্ষণের ঘটনা প্রমাণে সব তথ্য প্রমাণ পেয়েছি

আপডেট টাইম : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭