ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউ নরমাল লাইফে সাজ-পোশাক যেমন হবে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মহামারি করোনায় অনেক দিন আমরা সেভাবে সাজ-গোজের বিষয়ে চিন্তাই করিনি মাস্ক পরার কারণে। তবে আজকাল নিউ নরমাল লাইফে যখন অভ্যস্ত হচ্ছি তখন প্রায়ই ঘরের বাইরে যেতে হচ্ছে।

 তা সে অফিস, শপিং হোক বা আত্মীয়ের বাড়ি।

ঘরের বাইরে যেতে হলে কিছুটা সময় নিয়ে তৈরি হোন, হালকা হলেও একটু সাজুন। করোনার পরিস্থিতির জন্য আসলে কিছুটা সতর্ক থাকা ছাড়া আমাদের আর করার তেমন কিছুই নেই।

সুন্দর ফিটিংয়ের ফ্যাশনেবল পোশাক পরুন। নীল রঙের পাশাপাশি হলুদ কমোলার মতো উজ্জ্বল রঙের পোশাক পরলে মন এমনিতেই ভালো হয়ে যাবে।
এই সময়ে গহনা ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এজন্য নজর দিন সাজে। মুখের অনেকটাই ঢাকা থাকে মাস্কে।  তারপরও বেরোনোর আগে ত্বক ভালোভাবে ময়েশ্চরাইজার মেখে নিন। হালকা ফাউন্ডেশন ও পাউডার বুলিয়ে দিন।

এবার  ব্রাউন শেডের লিপস্টিক আর চোখের পাতার ওপরে বাইরের কোণ থেকে, ভুরুর দিকে ব্রাশ দিয়ে হালকা রঙের আইশ্যাডো লাগিয়ে নিন,  চোখের নিচে টেনে কাজল দিন। মাশকারা লাগিয়ে নিয়ে চোখের সাজ শেষ করুন।

করোনার পেনিক বাদ দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর নিজের বিষেয়ে আবার সচেতন হয়ে উঠুন।

মাস্ক পরতে হয়, তাই চুলটা খোলা রাখবেন না। পেছনে টানটান করে বেঁধে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।  অবশ্যই হাত সাবান পানি দিয়ে ধুয়ে তারপর মুখে দেবেন।

সুন্দর দেখানোর সঙ্গে সঙ্গে চোখের সুস্থতাও নিশ্চিত করতে হবে। এজন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করুন। মেয়াদ না থাকলে সেই পণ্য ব্যবহার করা যাবে না। বাড়িতে ফিরে চোখের মেকআপ তুলে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

নিউ নরমাল লাইফে সাজ-পোশাক যেমন হবে

আপডেট টাইম : ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০