বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নাশকতার ৭ মামলায় জামিন পেয়েছেন। রোববার (০৪ জুন) ঢাকা ও নরসিংদী থানায় দায়ের করা নাশকতার ৭ মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। মামলাগুলোর মধ্যে রয়েছে- পল্টন থানায় ৪টি, গুলশান থানায় ৩টি ও নরসিংদী থানায় একটি । ২০১৫ সালে সারাদেশে হরতাল, অবরোধ চলাকালে বিভিন্ন গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। এর আগে ১৪টি মামলায় স্থায়ী জমিন চেয়ে ৪ মে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির হন বিএনপির এই নেতা। আদলত ৭টি মামলায় জামিন মঞ্জুর করলেও বাকী মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংবাদ শিরোনাম :
সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ
শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম
দেশে এখনও ৬৭ শতাংশের বেশি লেনদেন হচ্ছে নগদে
হজের বিমান ভাড়া কমবে আরও ২৫ হাজার টাকা
বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৭তম বিসিএসের ৫৬ এএসপিকে মাঠপর্যায়ে প্রশিক্ষণের জন্য পদায়ন
বাংলাদেশের যুবককে বিয়ের কারণ জানালেন পাকিস্তানি তরুণী
হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে
বিএনপি নেতা খােকনের জামিন
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
- 498
Tag :
জনপ্রিয় সংবাদ



























