ঝালকাঠি-১ আসনের এমপি বজলুল হক হারুনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে ঢাকার সিএমএম আদালত। জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধরণ সম্পাদক মো. খলিলুর রহমানের দায়েরকৃত প্রতারণা মামলায় আদালত এ সমন জারি করে। সোমবার বিচারক সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩শে নভেম্বর এমপি হারুনকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়া আদেশ দেয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে হারুন পাঁচ কোটি টাকা ধার নেন। পরে টাকা পরিশোধ করতে হারুন ন্যাশনাল ব্যাংকের এক কোটি টাকার একটি চেক দেন খলিলকে। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত আসে। খলিল তার আইনজীবীর মাধ্যমে এমপি হারুনকে টাকা পরিশোধ করতে লিগ্যাল নোটিশ পাঠান। এরপরও টাকা পরিশোধ না করায় ২০১৬ সালের ২২শে আগস্ট খলিল বাদী হয়ে সিএমএম আদালতে মামলাটি করেন।
সংবাদ শিরোনাম :
সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ
শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম
দেশে এখনও ৬৭ শতাংশের বেশি লেনদেন হচ্ছে নগদে
হজের বিমান ভাড়া কমবে আরও ২৫ হাজার টাকা
বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৭তম বিসিএসের ৫৬ এএসপিকে মাঠপর্যায়ে প্রশিক্ষণের জন্য পদায়ন
বাংলাদেশের যুবককে বিয়ের কারণ জানালেন পাকিস্তানি তরুণী
হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে
চেক প্রতারণার মামলায় এমপি হারুনের বিরুদ্ধে সমন জারি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭
- 483
Tag :
জনপ্রিয় সংবাদ



























