ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শীতে পা ফাটা রোধে ব্যবহার করুন গ্লিসারিন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শীত আসতে শুরু করেছে। এ সময়ে আবহাওয়া খুবই শুষ্ক থাকে।  শীতে অনেকের পা ফাটার সমস্যা হয়ে থাকে। তাই শীতে পায়ের নিতে হবে বাড়তি যত্ন।

পা ফাটা রোধে বাজারে অনেক ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে। কিন্তু সেসব প্রসাধনী ত্বকের জন্য ভালো নয়।

শীতে ত্বকের রুক্ষতা দূর করতে পারে গ্লিসারিন। আর গ্লিসারিন কীভাবে ত্বক ব্যবহার করবেন তা আমরা অনেকে জানি না। শীতে ত্বকে, হাত ও পায়ে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এতে ত্বকের রুক্ষতা দূর হবে, হাত কোমল থাকবে ও পা ফাটার সমস্যা হবে না।

গ্লিসারিন হলো একটি অর্গানিক কমপাউন্ড। এটি তৈরি হয় অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন দিয়ে। এ গ্লিসারিন ত্বকে ব্যবহার করতে পারেন।

শীতে রূপচর্চার ভালো বন্ধু হতে পারে গ্লিসারিন। আসুন জেনে নিই কীভাবে গ্লিসারিন ব্যবহার করবেন।
পা ফাটা রোধে

অন্য সময়ের চেয়ে শীতে পা আরও বেশি ফাটে ও খসখসে হয়ে যায়, যা দেখতেও অসুন্দর লাগে।

কীভাবে ব্যবহার করবেন

রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে ৫ মি. পা ভিজিয়ে রাখুন। এর পর শুকনো করে মুছে হাতের তালুতে গ্লিসারিন নিয়ে পায়ে ম্যাসাজ করুন।

এর পর কটনের মোজা পরে নিন। এভাবে প্রতিদিন রাতে যদি গ্লিসারিন ব্যবহার করা হয়, তা হলে পা ফাটা সমস্যা থাকবে না

লেখক:
বিন্দিয়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও বিউটি কনসালট্যান্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

শীতে পা ফাটা রোধে ব্যবহার করুন গ্লিসারিন

আপডেট টাইম : ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০