ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের শুনানিতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী চিয়া সিড কখন খেলে সবচেয়ে ভালো

জুনে শুরু হচ্ছে মেট্রোরেলের নির্মাণ কাজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুনেই মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

শুক্রবার উত্তরা তৃতীয় পর্বে মেট্রোরেলের ডিপোর নির্মাণ কাজ দেখতে গিয়ে একথা বলেন সেতুমন্ত্রী।

এরই মধ্যে মেট্রোরেলের ডিপোর কাজ শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বড় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চাই। এটা জুনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২২ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সাড়ে ১৬ হাজার কোটি টাকা দেবে জাপানের সহযোগী সংস্থা জাইকা। বাকি অর্থ দেবে সরকার। ২০১৯ সালে প্রথম ধাপে শেষ হবে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ। এরপর শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের কাজ শুরু হবে।

এর আগে ২০২৪ সালে মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন ৫ বছর কমিয়ে ২০১৯ সালে নামিয়ে আনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

জুনে শুরু হচ্ছে মেট্রোরেলের নির্মাণ কাজ

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬