ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সব ইসলামী দল একত্র হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে আজ কী দেখছি, ব্যাংকের টাকা চুরি হয়ে যাচ্ছে।  কোনো কথা বলা যাবে না, বললেই রাতের বেলা গুম হয়ে যাবেন।  কোনোকিছু লেখা যাবে না।  বলুন, আমরা কোন দেশে বাস করছি।

তিনি বলেন, ব্যাংকের টাকা চুরির ঘটনায় বিদেশিদের শনাক্ত করা হয় অথচ এর সঙ্গে আমাদের দেশের জড়িতদের নাম প্রকাশ করা হয় না।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, দেশের মানুষ আজ এ সরকারকে

আর চায় না।  বিএনপি ও আওয়ামী লীগ দুটি দলকেই কেউ চায় না।  দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই চায়।  মানুষ পুড়িয়ে মারা, হরতাল দেয়া— জাতীয় পার্টি এসবে বিশ্বাস করে না।

এসময় তিনি জাতীয় পার্টিকে আরেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার আহ্বান জানান।  এরশাদ বলেন, একটি বার দেশ ও ইসলামকে খেদমত করার সুযোগ দিন।  দেশের সব ইসলামী দল একত্র হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষকে হত্যা করে মানুষের উপকার করা যায় না।  রাজনীতির নামে এ হানাহানিতে দেশ, মানুষ আজ বিপন্ন, ইসলাম আজ বিপন্ন।

শহরের সিরাজ উদ্দীন সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত পরিষদের আহ্বায়ক সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদ।

সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় নেতা শাহজাহান মনসুর প্রমুখ।

সম্মেলন শেষে সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদকে সভাপতি ও আবদুল লতিফ সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন এরশাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

সব ইসলামী দল একত্র হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে : এরশাদ

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬