বাঙালী কণ্ঠ ডেস্কঃ তিন দফা জামিন আবেদন নামঞ্জুর করার পর অবশেষে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুই মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে তমাল শরীফের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম দুটি মামলাতেই জামিন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার পরিদর্শক শাহীন মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এ সময় মন্ত্রীর ছেলে তমাল শরীফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতে আসামীর পক্ষে দুই মামলায় জামিন প্রার্থনা করেন তার আইনজীবীরা।
সংবাদ শিরোনাম :
একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী
বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’
প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী
সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের
শাপলা গণহত্যা : আওয়ামী লীগের খুনের রাজনীতি
শহীদ জিয়ার দর্শন এবং নতুন সরকারের কাছে প্রত্যাশা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুই মামলায় জামিন পেল ভূমিমন্ত্রীর ছেলে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- 474
Tag :
জনপ্রিয় সংবাদ



























