ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেক্সিকোয় ফাইজারের করোনা টিকার অনুমোদন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে মেক্সিকো সরকারের চিকিৎসা সুরক্ষা কমিশন।

শুক্রবার এ অনুমোদন দেয়া হয়েছে বলে এবিসি নিউজের খবরে জানা গেছে।

মেক্সিকোর উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ বলেছেন, যুক্তরাজ্য, কানাডা ও বাহরাইনের পর মেক্সিকোয় ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

এই চারটি দেশের পর যুক্তরাষ্ট্রেও ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ)।

এবিসি নিউজ আরও জানিয়েছে, এক লাখ ২৫ হাজার মানুষের ব্যবহারের জন্য প্রথমে আড়াই লাখ ভ্যাকসিন নেবে মেক্সিকো। কারণ একজন ব্যক্তির জন্য ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন প্রয়োজন।

উপস্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ জানিয়েছেন, শুরুতে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা এই টিকা ব্যবহারের সুযোগ পাবেন।

আগামী সপ্তাহের মধ্যেই মেক্সিকোয় টিকাদান শুরু করা হবে বলে আশা করা যাচ্ছে।

বিশ্বব্যাপী করোনার সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মেক্সিকোয় এখন পর্যন্ত ১২ লাখ ২৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে।

এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

মেক্সিকোয় ফাইজারের করোনা টিকার অনুমোদন

আপডেট টাইম : ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০