ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শীতের দুপুরে পাতে রাখুন ঝাল ঝাল কাঁকড়া কষা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাঙালি যে সব খাবার রসিয়ে কষিয়ে খেতে পছন্দ করে তার মধ্যে অন্যতম কাঁকড়া। কাঁকড়ার নাম শুনলেই মন অনেকটা ভালো হয়ে যায়। এই কাঁকড়ায় রয়েছে ভিটামিন সি, রিবোফ্লেবিন, নিয়াসিন, আয়রন, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। এটি প্রোটিনের একটি বড় উৎস।

এছাড়াও রয়েছে ভিটামিন বি ১২, জিংক, কপার ও সেলেনিয়াম। তবে যাদের কোলেস্টেরলের ঝুঁকি রয়েছে এবং কিডনী জটিলতায় ভুগছেন, তাদের কাঁকড়া খাওয়া উচিৎ নয়। এই কাঁকড়ায় যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনই খেতেও খুব সুস্বাদু। এটি রান্না করতেও ঝামেলা কম। চলুন তবে জেনে নেয়া যাক ঝাল ঝাল কাঁকড়া কষা তৈরির রেসিপিটি-

উপকরণ: কাঁকড়া চারটি, আলু বড় একটি, পেঁয়াজ বাটা দুইটি, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, গরম মশলা বাটা এক চা চামচ, তেজপাতা একটি, লবণ স্বাদ মতো, চিনি এক চিমটি, সরিষার তেল আধা কাপ, শুকনো মরিচ দুইটি, কাঁচা মরিচ দুই থেকে তিনটি।

প্রণালী: প্রথমে কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার গরম পানিতে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। আলু লম্বা লম্বা করে কেটে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।এবার প্যানে তেল গরম করে তাতে কাঁকড়াগুলো লাল করে ভেজে তুলে নিন।

এবার প্যানে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিন।ওই প্যানে পেঁয়াজ বাটা বাদে বাকি সব মশলা দিয়ে দিন। মশলা কষানো হলে ভাজা কাঁকড়া দিন। কাঁকড়া মশলায় মাখামাখি হলে ভাজা আলু মিশিয়ে দিন। উপরে সামান্য চিনি দিয়ে এক কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। ঝোল গা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন ঝাল ঝাল কাঁকড়া কষা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

শীতের দুপুরে পাতে রাখুন ঝাল ঝাল কাঁকড়া কষা

আপডেট টাইম : ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০