ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সুইজারল্যান্ডের বরফঢাকা ‘রংবাজ’-এর শুটিং

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ছবির শুটিং হল সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ি অঞ্চলে। শাকিব খান ও বুবলি অভিনীত ঈদে মুক্তি প্রতিক্ষীত ছবি ‘রংবাজ’-এর শুটিংয়ের জন্য ইতালি গিয়েছিল পুরো টিম। সেখান থেকে সুইজারল্যান্ডে যান তারা। ওখানকার বেশ কয়েকটি মনোরম প্রাকৃতিক দৃশ্যে গানের শুটিং করেন শাকিব ও বুবলি।

বিশেষ করে এতদিন বলিউড ও কলকাতার ছবিতে সুইজারল্যান্ডের বরফঢাকা দেখে এসেছেন দর্শকরা। এবার তারা সেটি ঢাকার ছবিতেই দেখতে পাবেন।

সুইজারল্যান্ড থেকে সোশ্যাল মাধ্যমে শাকিব খান যুগান্তরকে জানান, আমরা দিনভর ওখানকার প্লাটো বরফশৃঙ্গের মধ্যে শুটিং করেছি। অনেক ঠাণ্ডা। তারপরও কষ্ট করে কাজটি করেছি। কারণ ঈদে দর্শকদের ব্যতিক্রম কিছু উপহার দিতে চাই আমি। সে লক্ষ্যেই রংবাজের কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, বরফঢাকা পাহাড়ে ‘আমি চাই ছুঁতে চাই’ শিরোনামের একটি গানের শুটিং করেছেন তারা। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার স্যাভি ও নৃত্য পরিচালনা করেছেন অরবিন্দ। সুইজারল্যান্ড থেকে আজ কলকাতায় যাবেন শাকিব। সেখান থেকে বিশেষ কিছু কাজ সেরে ১৬ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, ঈদে ‘রংবাজ’ ছাড়াও শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ ও ‘নবাব’ নামে আরও দুটি ছবি মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সুইজারল্যান্ডের বরফঢাকা ‘রংবাজ’-এর শুটিং

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭