ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

এবার কোন চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বাহুবলী ২’র জনপ্রিয়তায় ভর করে প্রভাস এখন ভারতের বাইরেও স্টার। এমনকি ভারতীয় সিনেমার জগতেও এখন সবচেয়ে বেশি চর্চিত তিনিই। বিজ্ঞাপন থেকে সিনেমা- তাঁর কাছে এখন অসংখ্য অফার। আপাতত মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ‘সাহু’। ইতিমধ্যেই বলিউডের অন্দরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। কবে বলিউডে পা রাখছেন প্রভাস? কখনও শোনা যাচ্ছে করণ জোহরের সিনেমাতেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন তিনি। কখনও আবার শোনা যাচ্ছে রোহিত

শেঠির ছবিতে ডেবিউ করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক প্রভু দেবা জানিয়েছেন, আপাতত প্রভাস তাঁর তেলুগু ছবি ‘সাহু’র কাজে ব্যস্ত। এরপরই তাঁর সঙ্গে একই ছবিতে কাজ করতে চান প্রভু। শুধুমাত্র বক্স অফিসে লাভের জন্য কারোর সঙ্গে ছবি বানাতে চান না তিনি। ভাল ছবির স্বার্থেই একসঙ্গে কাজ করতে চান প্রভাসের সঙ্গে। তবে সে ছবি হিন্দি হবে না তেলুগু, সে নিয়ে রয়েছে দ্বন্দ্ব। কারোর কারোর মতে দুই ভাষাতেই তৈরি হতে পারে এই ছবি।

প্রভু দেবার সঙ্গে অনেক পুরানো সম্পর্ক প্রভাসের। প্রভুর হিন্দি ছবি ‘অ্যাকশন জ্যাকশন’-এ গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল প্রভাসকে। কিছুদিন আগে করণ জোহরের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তারই মাঝে প্রভু দেবার এই বক্তব্যে মনে হচ্ছে এবার আর ক্যামিও নয়, একেবারে পুরোদস্তুর হিরো হিসাবেই নিজের ছবিতে প্রভাসকে সাইন করাতে চলেছেন পরিচালক।-সংবাদ প্রতিদিন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

এবার কোন চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?

আপডেট টাইম : ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭