ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

যে শর্তে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা ফাতেহি

বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি মানেই আইটেম গানের ঝলক আর দুর্দান্ত নাচের দ্যুতি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে পরিস্থিতি মোটেই এতটা মসৃণ ছিল না। রিঅ্যালিটি শো একেবারেই পছন্দ করতেন না তিনি, তাই প্রথমবার ‘বিগ বস’-এর প্রস্তাব পেয়েই সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন।

তবে শেষ পর্যন্ত নীতি বদলে সেই শোতেই প্রবেশ করেন এবং সেটিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সম্প্রতি এক পডকাস্টে সেই কঠিন সময় এবং নিজের মত বদলানোর পেছনের আসল কারণ খোলাসা করেছেন।

নোরার কথায়, ‘বিগ বস ৯’-এ যোগ দেওয়ার সময় মাথায় শুধুমাত্র রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার বিষয়টি ছিল না। বরং তার আগে বেশ কিছু গানের কাজে যুক্ত হয়েও পারিশ্রমিক নিয়ে সমস্যায় পড়েছিলাম। একাধিক কাজের টাকা সময়মতো হাতে না পাওয়ায় প্রযোজকদের সঙ্গে টানাপোড়েন চলছিল। সেই পরিস্থিতির মধ্যেই আসে ‘বিগ বস’-এর প্রস্তাব।’

তবে এবার আর এক বাক্যে মানা করতে পারেননি তিনি। নোরার দাবি, শোয়ের কর্তৃপক্ষের দেওয়া পারিশ্রমিকের অঙ্ক শুনেই তার চিন্তাভাবনা বদলে যায়। তিনি বুঝতে পারেন, এই অফারটি ফিরিয়ে দেওয়া মারাত্মক ভুল হবে। মূলত পারিশ্রমিকের বড় অঙ্কই তার সিদ্ধান্ত বদলাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

পাশাপাশি এই শোটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সুযোগ হিসেবেও দেখেন তিনি। নোরা ভাবেন, ভারতীয় দর্শকদের কাছে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য ‘বিগ বস’ একটি দারুণ প্ল্যাটফর্ম।

যেহেতু তিনি ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে ঘরে ঢুকছিলেন, তাই শোয়ে দীর্ঘদিন টিকে থাকা হয়তো সম্ভব হবে না—এই হিসাব তার মাথায় ছিল। ফলে এই স্বল্প সুযোগটিকেই কাজে লাগিয়ে বিনোদন জগতে নিজের নতুন দুয়ার খোলার কৌশল আঁকেন নোরা, যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যে শর্তে ‘বিগ বস’-এ গিয়েছিলেন নোরা ফাতেহি

আপডেট টাইম : ৫৭ মিনিট আগে