ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

মুচমুচে পিনহিল সমুচা তৈরির সহজ রেসিপি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সমুচা খেতে কে না পছন্দ করে! ছোট-বড় সবাই তৃপ্তি নিয়ে মুচমুচে সমুচার স্বাদ উপভোগ করে। সাধারণত বিভিন্ন ফাস্টফুড কর্নার থেকে কিনেই সমুচা খাওয়া হয়ে থাকে।

সমুচার মধ্যে রকমফের আছে। কারও পছন্দ ভেজিটেবল সমুচা কারও আবার চিকেন সমুচা। কখনো কি পিনহিল সমুচা খেয়েছেন? এর স্বাদ মনে রাখার মতো।

সাধারণত সমুচার আকৃতি তিনকোণা হলেও পিনহিল গোলাকার হয়ে থাকে। এজন্য অনেকেই বুঝতে পারেন না, আসলেই কি এটি সমুচা না-কি। এজন্য এর নাম পিনহিল সমুচা।

মাত্র ৩০ মিনিটে কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার পিনহিল সমুচা। জেনে নিন রেসিপি-

উপকরণ

খামিরের জন্য

১. ময়দা ১ কাপ
২. সুজি ২ টেবিল চামচ
৩. তেল ৩ টেবিল চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. মাখানোর জন্য পানি

recipe.jpg

পুরের জন্য

১. সেদ্ধ আলু ৩টি
২. কাঁচা কিমা ৩ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ কুচি
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে ময়দার খামিরটা মেখে রেখে দিতে হবে ১০-১৫ মিনিটের জন্য। এবার পুর তৈরির পালা। সেদ্ধ আলুর সঙ্গে সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে।

মাখানো ময়দা থেকে বড় লেচি কেটে রুটির মতো করে বেলে নিন। রুটি বেশি মোটা আবার পাতলাও হবে না। এভাবে বেলে নিতে হবে। এরপর রুটির উপর পুরটা ছড়িয়ে দিয়ে রোল করতে হবে।

রোল করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। এরপর হাত দিয়ে সামান্য চ্যাপ্টা করে দিতে হবে। এবার অল্প ময়দা পানি দিয়ে গুলে পাতলা বেটার তৈরি করে নিন।

ময়দায় ডুবিয়ে পুর মেশানো রুটির পিসগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। এপিঠ-ওপিঠ উল্টে দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে মজাদার পিনহিল সমুচা। গরম গরম পরিবেশ করুন পছন্দের চাটনিসহ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

মুচমুচে পিনহিল সমুচা তৈরির সহজ রেসিপি

আপডেট টাইম : ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১