ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

এই গরমে দাড়ির যত্ন নেবেন যেভাবে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গরমে চুল ও দাড়ির একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়। কারণ এ সময় ত্বক হয়ে পড়ে তৈলাক্ত। সেইসঙ্গে প্রচুর ঘাম হওয়ায় ধুলা-বালি ত্বকে জমতে শুরু করে।

যাদের মুখে দাড়ি আছে; তাদের ক্ষেত্রে এ ধুলা-ময়লা আরও বেশি জড়ো হয় ত্বকে। তবে এর অর্থ এই নয় যে, আপনি গ্রীষ্মে দাড়ি রাখতে পারবেন না।

গরমে সঠিকভাবে দাড়ির যত্ন না নিলে চুল পড়া বা ত্বকে ফাঙ্গাস ও খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। নিয়মিত দাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি আরও কয়েকটি নিয়ম মানতে হবে। জেনে নিন করণীয়-

নিয়মিত ট্রিম নিতে হবে: গরমে দাড়ির যত্ন নেওয়ার ক্ষেত্রে ট্রিমিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ট্রিম করলে দাড়ির আগাগুলো ছাটা হয়। ফলে দাড়ি ভেঙে পড়ে না। ৩-৪ দিন অথবা এক সপ্তাহ অন্তর দাড়ি ট্রিম করতে হবে।

তেল এবং স্ক্রাবিং: দাড়িতে নিয়মিত এসেনসিয়াল অয়েল ব্যবহার করতে হবে। এ তেল ব্যবহারের মাধ্যমে ত্বকে জমে থাকা যেকোনো ব্যাকটেরিয়া ধ্বংস করা সম্ভব। এ ছাড়াও দাড়ি সপ্তাহে দু’বার স্ক্রাব করা উচিত।

ময়েশ্চারাইজার ব্যবহার: দাড়ি পরিষ্কারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলে দাড়ির রুক্ষ্মভাব কমতে শুরু করবে। ত্বকের পাশাপাশি দাড়িও হবে কোমল।

পানি পান করুন: গরমে প্রচুর পানি পান করতে হবে। এতে ত্বক ও চুল ভালো থাকবে। পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। কারণ এটি চুলের বৃদ্ধি নিশ্চিত করে।

সানস্ক্রিন ব্যবহার: নিয়মিত বাইরে যাওয়ার আগে মুখে সানস্ক্রিন ব্যবহার করুন। দাড়ির গোড়ায় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। সূর্যের ক্ষতিকর রশ্মি চুল ও দাড়িকে আরও শুষ্ক এবং ভঙুর করে দেয়। সানস্ক্রিন ব্যবহারের ফলে দাড়ি ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

এই গরমে দাড়ির যত্ন নেবেন যেভাবে

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১