ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

প্রেসিডেন্ট বাবার চেয়ারে যখন ইভাঙ্কা

বাঙালি কণ্ঠ ডেস্কঃ  জি-২০ সম্মেলন উপলক্ষে জার্মানির বার্লিনে মিলিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ।সঙ্গে আছেন বিভিন্ন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। তাদের সঙ্গে যৌথ কিংবা দ্বি-পক্ষীয় বৈঠকে ব্যস্ত সময় পার করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প।

এদিকে, বাবার সঙ্গে সেই সম্মেলনে এসেছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল পরামর্শক হলেও এ সম্মেলনে আনুষ্ঠানিক অতিথি ছিলেন না মেয়ে ইভাঙ্কা।

এরই ফাঁকে ট্রাম্প যখন ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখন এক ‘অস্বাভাবিক পদক্ষেপ’ নিতে দেখা যায় ইভাঙ্কাকে। ট্রাম্পের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসলেন ইভাঙ্কা। এ সময় সেখানে বিশ্বের অন্যান্য দেশের নেতারাও উপস্থিত ছিলেন। তবে বাবার অনুপস্থিতিতে ‘আফ্রিকান অভিবাসন ও স্বাস্থ্য’ বিষয়ক ওই অধিবেশনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিতে দেখা যায়নি তাকে। অধিবেশন শুরুর কিছু সময় পরই সেখানে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তার আগেই ইভাঙ্কা ধরা পরেন মিডিয়ার ক্যামেরায়। আর সেই ছবি কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন এটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন- ইভাঙ্কা কী মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত চেয়ারে বসতে পারেন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রেসিডেন্ট বাবার চেয়ারে যখন ইভাঙ্কা

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭