ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

৩২ লাখ টাকা ঘাটতিতে আছে জাপা

বাঙালী কণ্ঠ নিউজঃ বিগত বছরের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। এক বছরে দলটির আয় হয়েছে ৭৩ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। আর ব্যয় ১ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৩০৩ টাকা। আয় আর ব্যয়ের পার্থক্য ৩২ লাখ ২২ হাজার ৮০৩ টাকা। আর হাতে জমা ৫ লাখ ৯৭ হাজার ২৩১ টাকা।

রোববার জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহর কাছে এই হিসাব জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, দলটি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু ও যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।

আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয় ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়।

ইসিতে দেয়া হিসাবে দলটির আয় দেখানো হয়েছে ৯টি খাত থেকে। আর ব্যয় হয়েছে ১৭টি খাতে। আয় হয়েছে মূলত সদস্য, কর্মী, কার্য উপদেষ্টা পরিষদের চাঁদা, ফরম বিক্রি, বিভিন্ন সংস্থার অনুদান, দলের পত্রিকার সাময়িকী বইপত্র বিক্রি, দলের বিভিন্ন সংস্থা/সেবামূলক প্রতিষ্ঠান থেকে। আর ব্যয়ে হয়েছে প্রাতিষ্ঠানিক, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাসসহ ইউটিলিটি বিল, সভা, প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম, বিজ্ঞাপন, প্রকাশনা কার্যক্রম, জাতীয় বিভিন্ন দিবস উদযাপন, ত্রাণ কার্যক্রম, ভ্রমণ, ধর্মীয় বিশেষ অনুষ্ঠান, আপ্যায়ন, স্থায়ী ও অস্থায়ী সম্পদ ক্রয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

৩২ লাখ টাকা ঘাটতিতে আছে জাপা

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭