ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রুটের নেতৃত্বে ইংল্যান্ডের প্রথম জয়

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন জো রুট। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানের নেতৃত্বে গতকাল লর্ডস টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকাকে ২১১ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার টার্গেট ছিল ৩৩১ রান। কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। মঈন আলীর ঘূর্ণিতে দিক হারানো দক্ষিণ আফ্রিকা ৩৬.৪ ওভারে ১১৯ রানে অলআউট হয়।
বাভুমা সর্বোচ্চ ২১, ফিল্যান্ডার অপরাজিত ১৯, ডুমিনি ১৮, মরকেল ১৪, আমলা ১১, মাহারাজ ১০ রান করেন। মঈন আলী ৫৩ রানে নেন ছয় উইকেট। ইংল্যান্ডের মঈন আলী ম্যাচ সেরা হন।
এর আগে লাঞ্চের পর ২৩৩ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। কুক ৬৯, বেয়ারস্টো ৫১, ব্যালেন্স ৩৪, জেনিংস ৩৩ রান করেন। প্রোটিয়াসদের পক্ষে মাহারাজ ৮৫ রানে চারটি, রাবাদা-মরকেল তিনটি করে উইকেট নেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

রুটের নেতৃত্বে ইংল্যান্ডের প্রথম জয়

আপডেট টাইম : ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭