ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার সাগরে সতর্ক সংকেত নামলেও ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

সেলিনা হোসেন শিশু একাডেমির চেয়ারম্যান

কথাসাহিত্যিক সেলিনা হোসেন আরো দুই বছর বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে থাকছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার নতুন নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ২৩ এপ্রিল সেলিনা হোসেনকে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন নিয়োগের আদেশে বলা হয়েছে, এ নিয়োগ অবৈতনিক হলেও বোর্ড অব ম্যানেজমেন্টের প্রতিটি সভায় যোগদানের জন্য প্রচলিত ও সরকারি বিধান অনুযায়ী তিনি সম্মানী ভাতা পাবেন। বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্যরা যেসব সুবিধা ভোগ করবেন, চেয়ারম্যানও সেসব সুবিধা ভোগ করবেন।

সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ অনার্স পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন ১৯৬৮ সালে।

কথাসাহিত্যে অবদানের জন্য সেলিনা হোসেন ড. মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮০), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮১), অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৪), একুশে পদক (২০০৯) ও আনন্দ পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

সেলিনা হোসেন শিশু একাডেমির চেয়ারম্যান

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০১৬