ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জামিন পেলে তারা এক টাকাও দিবে না

বাঙালী কণ্ঠ নিউজঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে, ডেসটিনির বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা অর্থপাচারের মামলা হয়েছে। এই মামলায় ডেসটিনি এমডি ও চেয়ারম্যান জামিন পেয়ে একবার কারাগারের বাইরে আসলে তারা এক টাকাও দিবে না। টাকা দেওয়া তো দূরে থাক, তারা আরো বাইরে পাচার করবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে করা আবেদনের শুনানিকালে ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের উদ্দেশ্যে আজ সোমবার এ কথা বলে আপিল বিভাগ।
আপিল বিভাগ বলে, আপনি হলমার্কের চেয়ারম্যান জেসমিন আরার জামিন নিয়েছিলেন শর্ত সাপেক্ষে। ওই শর্তে উল্লেখ ছিল, প্রতি মাসে কয়েক কোটি টাকা পরিশোধ করবেন। কিন্তু পরিশোধ তো করেননি। বরং আদালতের আদেশের মধ্যে দিয়ে তা প্রত্যাহার করিয়েছেন। সেটাও আমাদের জানা।
গত বছরের ১৩ নভেম্বর ৩৫ লাখ গাছ বিক্রি করে ২৮শ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।
আদালত বলেছিল, এই টাকা দিতে পারলেই জামিন দেয়া হবে। আপিল বিভাগের এই আদেশ সংশোধন চেয়ে তারা আবেদন করে।
শুনানিতে ডেসটিনির এমডি রফিকুল আমিনের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, আমি তো কারাগারে আছি। গাছ আছে গাছের জায়গায়। গাছ কি ছাগলে খেয়েছে, না মারা গেছে, তা তো আমি জানি না। দুই মাসের জন্য জামিন দিন।
এই পর্যায়ে আদালত বলে, আপনি একবার জামিন পেলে আপনাকে আর পাওয়া যাবে না। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে?
ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, ১৪৭ কোটি টাকা।
আদালত বলে, ব্যাংক স্টেটমেন্ট দাখিল করেন। বিষয়টি রবিবার শুনব।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

জামিন পেলে তারা এক টাকাও দিবে না

আপডেট টাইম : ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭